Root Cause Analysis (RCA)... মডেল হোক আপনার সকল সমস্যার ডাক্তার। 😃
প্রত্যেকদিন আমাদের জীবনে কোন না কোন প্রব্লেম হয় ই হয়। হতে পারে তা আপনার পারিবারিক জীবনে বা ব্যবসা প্রতিষ্ঠানে। যেখানেই প্রব্লেম হোক না কেন আপনি কি সেই প্রব্লেম সলভ করতে পারেন? যদি পারেন তবে Hi5...
সত্য বলতে কি আমরা মেক্সিমাম মানুষ ই সেই প্রব্লেম সত্যিকার অর্থে সলভ করতে পারি না। কেননা আমরা সেই প্রব্লেম এর গোড়াতেই যেতে পারি না। কে কে টাইটানিক মোভি টা দেখেছেন? সবাই তাই না? বলতে পারবেন টাইটানিক কেন ডুবেছিল? কারন তাদের নাবিক কল্পনা ও করতে পারেনি যত টুকু বরফ সে পানির উপর দেখেছে তার ৯ ভাগ বরফ পানির নিচে রয়েছে। এটা কে বলে Ice Burg Theory। অর্থাৎ সমুদ্রে যতটুকু বরফ উপরে দেখা যায় তার আরো নয় ভাগ নিচে থাকে যা দৃশ্যমান নয়। অনেকটা আমাদের জীবনে ঘটে যাওয়া প্রব্লেম গুলোর মতই। আসুন একটা উদাহরণ দিচ্ছি....
যদি কোন ম্যানেজার দেখে যে তার কোন এম্প্লয়ী কারখানায় কাঠের গুরো ফেলেছে তবে root Cause Analysis না জানা ম্যানেজার সেই এম্প্লয়ী কে ডেকে বকাঝকা করে ফ্লোর পরিস্কার করার আদেশ দিবেন। কিন্তু সে যদি জানে কিভাবে Root Cause Analysis করতে হয় তবে সে প্রশ্ন করবে ফ্লোর এ ডাস্ট কেন? কর্মী উত্তর দিবে আমি হাতে ডাস্ট নিয়ে পরে গিয়েছিলাম। আবার ম্যানেজার জানতে চাইবে, তুমি পরে গেলা কেন? এম্প্লয়ী আবার উত্তর দিবে, কারণ ফ্লোর স্লিপারি ছিল। তিনি আবার প্রশ্ন করবেন কেন ফ্লোর স্লিপারি ছিল? উত্তর আসবে ফ্লোর এ তেল পরে ছিল। আবার তিনি প্রশ্ন করবেন কেন ফ্লোর এ তেল পরে ছিল? উত্তর আসল কারন মেশিন লিক হয়ে আছে। আরেকবার তিনি প্রশ্ন করলেন মেশিন লিক হবার কারন কি? উত্তর আসতে পারে মেশিন এর ভিতর তেল এর ট্যাংক এ ফাটল দেখা দিয়েছে বা রাবার লাইনিং কাজ করছে না।
এই উদাহরন শুরু হয়েছিল ফ্লোর এ পরে থাকা ডাস্ট থেকে। যেটা মূলত আসল প্রব্লেম ছিল না। আসল প্রব্লেম হল মেশিন এর ত্রুটি। কিন্তু ম্যানেজার যদি ডাস্ট কেই প্রব্লেম মনে করে নিতেন তাহলে এরকম প্রব্লেম তাদের প্রতিষ্ঠানে প্রতিদিন হতেই থাকত।
আর এভাবে Why দিয়ে যে কোন প্রব্লেম কে ৫ বার প্রশ্ন করার নাম ই হল Root Cause Analysis / 5w Model.
আশা করছি সবাই যার যার প্রব্লেম গুলো আরো ভালো ভাবে সলভ করতে পারবেন...🙂
#BusinessStory #RootCauseAnalysis #RCA #5wModel
Russell A Kawser